ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধিত অধ্যাদেশ গতকাল বুধবার জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল এই অধ্যাদেশে স্বাক্ষর করেন। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ ধারায় বলা হয়েছে, মামলার যেকোনো পর্যায়ে যথাযথ ও সুবিধাজনক বিবেচনায় ন্যায়বিচার প্রদান ও মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করতে পারবেন।