ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করছে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করছেন। আন্তর্জাতিক মানের প্রশ্ন তুলে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের বিচারে নিয়োজিত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের (প্রসিকিউশন) সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বিকেল চারটার দিকে তিনি ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কার্যালয়ে যান।জামায়াতে ইসলামীর আইনজীবীদের বিদেশি আইনজীবী নিয়োগের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে বিদেশি আইনজীবী নিয়োগের কোনো বিধান নেই।