ট্রাইব্যুনাল আর নিরপেক্ষ কর্তব্য পালন করতে পারবেন না: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা আর স্বাধীন ও নিরপেক্ষভাবে কর্তব্য পালন করতে পারবেন না’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এ দাবি করেন। তিনি বলেন, এ ট্রাইব্যুনালের ওপর নতুন প্রজন্ম এবং প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে অনাস্থা জ্ঞাপন করেছেন, সে প্রেক্ষাপটে ট্রাইব্যুনালের বিচারকদের উচিত হবে পদত্যাগ করা। নাগরিক ফোরাম ‘অশুভ গন্তব্যে দেশ, আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।