ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিচার দ্রুত করার দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘দুর্নীতি মুক্তকরণ ফোরাম’ নামের সিলেটের একটি সংগঠন। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী চলে এ অবস্থান কর্মসূচি। কর্মসূচি চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। দুদককে সরকারি রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করতে স্বাধীন দুদক পুনর্গঠন, প্রথম শ্রেণির সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব রাষ্ট্রপতি বরাবর দাখিল, ব্যাংকের টাকা লুটসহ খেলাপিদের ব্যাংকঋণ মওকুফ প্রক্রিয়া বন্ধ করে এ টাকা গ্যাস ও বিদ্যুতের ভর্তুকি খাতে দেওয়ার দাবি জানানো হয়।