ট্রাইব্যুনাল প্রধানকে পদত্যাগ করতে হবে: মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যানের অধীনে মানবতাবিরোধী অপরাধের বিচার হতে পারে না। তাঁকে পদত্যাগ করতে হবে।খন্দকার মাহবুব গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আয়োজনে এই দাবি করেন। ‘নির্বাচন কমিশন পুনর্গঠন, মানবতাবিরোধী অপরাধের তদন্তের নিরপেক্ষতা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে সম্মিলিত গণতান্ত্রিক জোট।আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। ওই সময় তিনি যে তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলেন, সেটিই নতুন করে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। ওই তদন্ত প্রতিবেদনে তাঁর স্বাক্ষর আছে। এ জন্য তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান থাকতে পারেন না।