ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর চেয়ারম্যান নিজামুল হক পদত্যাগ করায় ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া এবং দলের আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবি করেছে জামায়াতে ইসলামী।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি জানান। বিবৃতিতে তিনি মন্তব্য করেন, ‘নিজামুল হক পদত্যাগের ফলে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, বিচারের নামে প্রহসন করা হচ্ছে।’ শফিকুর রহমান বলেন, নিজামুল হক বেলজিয়ামে অবস্থানরত আহমদ জিয়াউদ্দিন এবং যুক্তরাজ্যে বসবাসকারী রায়হান রশীদের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ও করণীয় নিয়ে নিয়মিত স্কাইপ সংলাপ করতেন, যা আইনের দৃষ্টিতে অপরাধের শামিল। তাই শুধু নিজামুল হক পদত্যাগ করলেই হবে না, বরং তাঁর নেতৃত্বে যে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে, তা বাতিল করতে হবে।