ট্রাইব্যুনাল-১-এ বিচারক হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বুধবার এ নিয়োগ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে এ কথা জানান।এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩-এর ৬(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাহাঙ্গীর হোসেনকে ট্রাইব্যুনাল-১-এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।এদিকে ট্রাইব্যুনাল-১-এর অব্যাহতি চাওয়া বিচারক এ কে এম জহির আহমেদের অব্যাহতিপত্র গ্রহণ করে তাঁর পদ শূন্য ঘোষণা করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই শূন্যপদে নিয়োগ পেলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।জহির আহমেদ অসুস্থতার কারণে গত মঙ্গলবার দায়িত্ব থেকে অব্যাহতি চান এবং আইন মন্ত্রণালয়ে গিয়ে অব্যাহতিপত্র দেন।