ট্রাইব্যুনালে পুনর্গঠন, নতুন দুই সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি ) পুনর্গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহীনুর ইসলামকে। এ ছাড়া ট্রাইব্যুনালের নিয়োগ পাওয়া নতুন দুই সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি আমির হোসেন এবং জেলা ও দায়রা জজ জেলা আবু আহমেদ জমাদার।
আজ বুধবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ারুল হক মারা যাওয়া এবং সদস্য মো. সোহরাওয়ারদী হাইকোর্টে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার কারণে পুনর্গঠন করা হয়েছে।