ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে নিয়োগ পেলেন তুরিন আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে আইনজীবী তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁকে নিয়োগ দেওয়া হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।সুপ্রিম কোর্টের আইনজীবী তুরিন আফরোজ বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপনা করছেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক। এ নিয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হলেন ২২ জন।