ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলি নিয়োগ দিয়ে পরে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দলে দুজন কৌঁসুলি নিয়োগের পর তা স্থগিত করা হয়েছে।আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দলে আইনজীবী সানিয়ান রহমান ও হোসেইন-ই মঞ্জুরকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। পরে বিকেলে তা স্থগিত করা হয়।