ট্রাইব্যুনালে সব মামলাই ‘মিথ্যা’: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা সব মামলাই ‘মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের আদেশের প্রতিবাদে ডাকা হরতাল সফলের দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, সরকারপক্ষ অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার পরও ট্রাইব্যুনাল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসির আদেশ দিয়ে চরম জুলুম করেছেন।