ট্রাইব্যুনালের ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিশিয়াল ওয়েবসাইট গতকাল সোমবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের তিন বছর পূর্তির দিনে এটি চালু হলো।গতকাল সন্ধ্যার পর ict-bd.org ওয়েব ঠিকানায় এই ওয়েবসাইট দেখতে পাওয়া যায়। তবে এর বেশির ভাগ পৃষ্ঠা নির্মাণাধীন। ট্রাইব্যুনাল সূত্র জানায়, খুব শিগগির ওয়েবসাইটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। ২০১০ সালের ২৫ মার্চ পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপন করা হয় ট্রাইব্যুনাল-১। দুই বছর পর ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। দুটি ট্রাইব্যুনালে সাতটি মামলার কার্যক্রম চলছে।