ট্রাইব্যুনালের কৌঁসুলিকে মামলা থেকে বিরত থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি (প্রসিকিউটর) মোহাম্মদ আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু।

এ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আরেক কৌঁসুলি রানা দাশগুপ্ত। প্রথম আলোকে তিনি বলেন, গতকাল সোমবারই প্রধান কৌঁসুলি এ-সংক্রান্ত নোটিশ জারি করেন।   ওই নোটিশে রাষ্ট্রপক্ষে মোহাম্মদ আলী যেসব মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করতেন, তা থেকে তাঁকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হলো, তা জানা যায়নি।

এ ব্যাপারে কৌঁসুলি মোহাম্মদ আলী বলেন, তাঁর বিরুদ্ধে অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে এই আদেশ দেওয়া হয়েছে।