ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য (রিকিউজ্যাল) আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার ওই আবেদন ট্রাইব্যুনালে জমা দেন।জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ১৩ নভেম্বর এই আবেদনের বিষয়ে শুনানি হবে।সাঈদী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত প্রথম ব্যক্তি। ৩০ অক্টোবর থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার দিন ধার্য রয়েছে।