ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব (মতামত) মো. মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত দায়িত্ব হিসেবে গতকাল রোববার তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
গতকাল এই নিয়োগের আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদকে চট্টগ্রামের জেলা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।