ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে আইন মন্ত্রণালয়ের উপসচিব (মতামত) মো. মোস্তাফিজুর রহমান নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদকে চট্টগ্রামের জেলা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদকে পদোন্নতি দিয়ে চট্টগ্রামের জেলা জজ হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। ওই পদে আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।