ট্রাইব্যুনালের ফটকে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকে গতকাল রোববার রাতে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক রাস্তা থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের ফটক লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে। প্রধান ফটকের কাছে পড়ে এর একটি বিস্ফোরিত হয়। অপর দুটি অবিস্ফোরিত থাকে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। রাতে এ ঘটনার পর পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।