ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পাক্কা রাস্তার মাথা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক আবুল খায়ের (৪৫) ও অটোরিকশার যাত্রী মো. মামুন (২৪)। খায়ের নোয়াখালীর সুধারাম থানা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। মামুন সীতাকুণ্ডের শীতলপুর এলাকার শাহ আলমের ছেলে।বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই খায়ের মারা যান। রুহুল আমিনকে অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।