ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বালুবাহী ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।্রগতকাল ভোর পাঁচটার দিকে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রহমান মোল্লা। বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি অটোরিকশায় কাঁচা তরকারি নিয়ে ঢাকার শ্যামপুর এলাকার দিকে যাচ্ছিলেন। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের মাসদাইর এলাকায় চাষাঢ়াগামী বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।