ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মিরসরাইয়ে নিহত ২, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশার ছয় যাত্রী। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার কলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চৈতন্যের হাট এলাকার বাসিন্দা অটোরিকশার চালক আফসার আলী (৩০) এবং একই এলাকার নির্মাণশ্রমিক শাহাব উদ্দিন (৫০)।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে শাহাব উদ্দিনসহ আরও কয়েকজন নির্মাণশ্রমিক উপজেলার চৈতন্যের হাট থেকে অটোরিকশায় করে নিজামপুর কলেজ এলাকায় যাচ্ছিলেন। উপজেলার কলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি চৈতন্যের হাট এলাকায়, বাকি তিনজনের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাহাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।