ট্রাক আটকে চার ঘণ্টা যান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওনা-শ্রীপুর-বরমী সড়কের মাওনা চৌরাস্তার কাছে একটি গর্তে মালবাহী ট্রাক আটকে চার ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ থাকে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত ওই সড়কে ভারী কোনো যান চলাচল করেনি। বেলা সোয়া ১২টায় ট্রাকটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, ১৮ কিলোমিটার সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায়ই যানবাহন আটকে যায়। গত বৃহস্পতিবার একই জায়গায় মালবাহী আরেকটি ট্রাক বেলা ১২টার দিকে আটকে যায়। সেদিন প্রায় নয় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।