ট্রাক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে ছিনতাই হওয়া তুলাভর্তি ট্রাক গতকাল রোববার ডেমরার সারুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সামসুদ্দিন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, ১ সেপ্টেম্বর উপজেলার কাঞ্চন এলাকায় চার-পাঁচজন ছিনতাইকারী ওই ট্রাকের চালক ও তাঁর সহকারীকে মারধর করে প্রায় ৭০ লাখ টাকার তুলাভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিনই ট্রাক ও তুলার মালিক সিরাজুল ইসলাম রূপগঞ্জ থানায় মামলা করেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি