ট্রাক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার দুটি চালের আড়তে গতকাল রোববার অভিযান চালিয়ে ৩৭ বস্তা চাল ও ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ২০ মে রাজধানীর মহাখালী এলাকায় ছিনতাইকারীরা ট্রাকের চালক ও তাঁর সহকারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁদের গাড়ি থেকে ফেলে দিয়ে চালবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার চাল ও ট্রাক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।