ট্রাক উল্টে চালকসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিবাড়ীর দরজা এলাকায় ফেনী-বসুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে বালুবোঝাই একটি ট্রাক দাগনভূঞা থেকে বসুরহাট যাচ্ছিল। পথে মুন্সিবাড়ীর দরজা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পাশের খালে পড়ে যায়। এতে ট্রাকচাপা পড়ে চালক মো. নুর নবী (৪৫) ও তাঁর সহকারী মামুনুর রশিদ (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।