ট্রাক উল্টে তিন শ্রমিক বাসচাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বুধবার মালবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। নেত্রকোনার কেন্দুয়ায় বাসের চাপায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নেত্রকোনা-কেন্দুয়া সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে।রংপুর: হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আনসার আলী জানান, গতকাল সকাল সাতটার দিকে ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের তিনজন আরোহী শ্রমিক নিহত হন। আহত হন চারজন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন তছলিম উদ্দিন (২৪), আশরাফ (১৬) ও অজ্ঞাত পুরুষ (২৭)। তাঁদের সবার বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায়। নিহতরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে তাঁরা ঈদে বাড়ি ফিরছিলেন। কেন্দুয়া (নেত্রকোনা): পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকাল আটটার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে ছয়আনী এলাকায় নেত্রকোনাগামী রাবেয়া পরিবহনের যাত্রীবাহী বাস মাদ্রাসার ছাত্র রিপনকে (১৪) চাপা দেয়। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে এবং বাসচালকের শাস্তির দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।