ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে আবদুল মান্নান (৩০) ও শাহজাহান (২৬) নামের দুই মাছ ব্যবসায়ী নিহত ও আরও তিন ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় মাছ ব্যবসায়ী আফজাল হোসেন বাদী হয়ে ট্রাকচালক ও চালকের সহকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মান্নান কিশোরগঞ্জের ইটনা উপজেলার কালিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে ও শাহজাহান একই গ্রামের তাজু মিয়ার ছেলে।
মামলার বাদী আফজাল বলেন, বারবার নিষেধ করার পরও চালক দ্রুতগতিতে ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।