ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে একটি ট্রাক উল্টে দুলাল হোসেন (৩৫) ও তাহারুল ইসলাম (২৬) নামের দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় গিয়ে খাদে পড়ে যায়। এতে ওই দুইজন মারা যায়। এতে মামলা হয়েছে।