ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঝুটবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে লালমনিরহাটের হাতীবান্ধার মিলন বাজার ও অন্ধ হাফেজ পীরের মাজারের মাঝামাঝি এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার দুই শ্রমিক হলেন লালমনিরহাটের বাউড়া গ্রামের মৃত দেবেন্দ্র নাথ রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (২৫) ও নবীনগর গ্রামের জয় চানের ছেলে সঞ্জীব চন্দ্র রায় (২৪)।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসূন কান্তি দাস প্রথম আলোকে বলেন, লালমনিরহাটগামী একটি বাঁশবাহী ট্রাকের বাঁশ বিপরীত দিক থেকে আসা ঝুটবাহী ট্রাকের ঝুটে লাগলে বাঁশের ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাঁশবোঝাই ট্রাকে থাকা ছয় শ্রমিকের মধ্যে দুজন নিহত হন।