ট্রাক উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকায় গতকাল বুধবার ভোরে ময়দার বস্তাভর্তি ট্রাক উল্টে যায়। এর নিচে চাপা পড়েন বিল্লাল হোসেন সরকার (৫১) নামের এক মুরগি ব্যবসায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সিরাজুল ইসলাম সরকারের ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুস সালাম বলেন, পরে ট্রাক ও বস্তা সরিয়ে বিল্লালের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি বগুড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল।