ট্রাক উল্টে ২০০ বস্তা চাল খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় চালবাহী একটি ট্রাক উল্টে খালে পড়ে গেছে ২০০ বস্তা চাল। গতকাল শনিবার বিকেলে উপজেলার বোয়ালগাঁও রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চট্টগ্রাম-আনোয়ারা সড়কের ওই অংশটি খানাখন্দে ভরা। পুলিশ সূত্র জানায়, উপজেলার বটতলী এলাকা থেকে চালবাহী একটি ট্রাক আনোয়ারা সদরে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকটি উল্টে যাওয়ায় ২০০ বস্তা চাল ইছামতী খালে পড়ে যায়। পড়ে স্থানীয় লোকজন খাল থেকে চালের বস্তাগুলো তোলেন। ট্রাকে ৪০০ বস্তা চাল ছিল। আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।