ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সুতিহাট গোবিন্দপুর গ্রামের ইছাহাক মোল্লা (৭০), নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের আদিল রহমান (৪২) ও ইজিবাইকের চালক আদিল (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নওগাঁ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক মান্দা উপজেলার সুতিহাটে যাচ্ছিল। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের চার যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের চালক আদিল মারা যান। এ ঘটনায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।