ট্রাক ও বাসের চাপায় শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চাপায় খুশী (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সলঙ্গা-তাড়াশ সড়কের অনুখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের চাপায় আবদুর রউফ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, দুপুরে অনুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী খুশী স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। পথে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া সাহাপাড়া এলাকায় বাইসাইকেল আরোহী আবদুর রউফকে চাপা দিয়ে একটি মিনিবাস পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রউফ ‘গ্রাম বিকাশ কেন্দ্র’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার ভবানীপুরে।