ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জোরারগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোহাম্মদ শহীদ (৪২) নামের কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত শহীদ নোয়াখালীর কবিরহাটের রামদি এলাকার মো. হানিফের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক সার্জেন্ট মেহেদী হাসান জানান, গতকাল সোমবার ভোরের দিকে জোরারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক নিহত এবং ট্রাকচালক মিন্টু ও তাঁর সহকারী আমিনুল আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শহীদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।