ট্রাক কেড়ে নিল বাক্প্রতিবন্ধী শিশুর প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাপায় হাসি রানী (৭) নামের বাক্প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার নিয়ামতপুর-আড্ডা সড়কের ডাঙ্গাপাড়া লক্ষ্মীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর বালুকাপাড়া গ্রামের নরেশ বর্মণের মেয়ে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুইটার দিকে হাসি তার বাবার সঙ্গে লক্ষ্মী মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে নিয়ামতপুর থেকে আড্ডাগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবরটি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। ট্রাকটিও আটক করা যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’