ট্রাক কেড়ে নিল কলেজ শিক্ষার্থীর প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রামাচর এলাকায় আজ শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম (২৬) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নুরুল সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক বিভাগের ছাত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সাংবাদিকদের বলেন, নিহত নুরুলের গ্রামের বাড়ি রামারচর গ্রামে। আজ সকাল নয়টার দিকে গ্রামের পাশে সড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন, ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।