ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কে গতকাল বুধবার দুপুরে দ্রুতগতির একটি ট্রাক কেড়ে নিয়েছে এক স্কুলছাত্রের প্রাণ। নিহত স্কুলছাত্রের নাম মিলন মিয়া (১০)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং উনিয়নের রাজু মিয়ার ছেলে।পুলিশ জানায়, সোনাটিলা ব্র্যাক শিখন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মিলন গতকাল সিলেট-তামাবিল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-১৬৪৬) মিলনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে। ক্ষুব্ধ জনতা এই মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করতে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।