ট্রাক খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোহেল হোসেন (৩২) নামের এক শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মনির হোসেনের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মেহেদী হাসান জানান, পাইপ ও কাঠবোঝাই করে সাত শ্রমিক একটি ট্রাকে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।