ট্রাক খাদে, দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ এতে দুই সহোদর নিহত হন৷
নিহত দুই ভাই হচ্ছেন আবদুস সামাদ (৫৫) ও বিনোদ আলী (৫০)। তাঁরা উপজেলার দক্ষিণ শানবান্ধা গ্রামের সামুদ্দিন আলীর ছেলে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাড়া করা একটি ট্রাকে করে উপজেলার বাঘিয়া বাজার থেকে মাটির তৈরি হাঁড়ি-পাতিল নিয়ে সামাদ ও বিনোদ আলীসহ পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ-বালিরটেক সড়কের বাঘিয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছোট ভাই বিনোদ আলী ও পরে হাসপাতালে নেওয়ার বড় ভাই সামাদের মৃত্যু হয়।