ট্রাক খাদে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি-রুমা নির্মাণাধীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক রুমায় যাচ্ছিল। এ সময় ট্রাকে খামতাংপাড়ার পাঁচজন খিয়াং আদিবাসী নারী-পুরুষ ছিলেন। ট্রাকটি উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে দুর্নিদোপাড়া এলাকায় গিয়ে খাড়া পাহাড়ি সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে সোমা খিয়াং (৩০) ঘটনাস্থলেই মারা যান।