ট্রাক খাদে পড়ে চার ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রাক উল্টে খাদে পড়ে চার ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। গতকাল বুধবার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ভেংড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন তাড়াশ উপজেলার দিঘুরিয়া গ্রামের হাফিজুর (৩০), উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেজাউল করিম (৩৫) ও আলমগীর (১৮) এবং কামারখন্দ উপজেলার চরনূরনগর গ্রামের আবদুল্লাহ।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী সরকার জানান, বুধবার তাড়াশ উপজেলার দিঘুরিয়া থেকে খিরাবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিল। সন্ধ্যা ছয়টার দিকে ওই স্থানে পৌঁছালে বাঁ পাশের চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন খিরা ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচ ব্যবসায়ী। তাঁদের গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ব্যবসায়ী আবদুল্লাহ মারা যান। এ ঘটনায় মামলা করা হয়েছে।