ট্রাক খাদে পড়ে পাঁচ ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে কালীগঞ্জ-জীবননগর সড়কে গতকাল বুধবার সবজিবোঝাই একটি ট্রাক সেতু থেকে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হন। তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে কচুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহের কালীগঞ্জের দিকে যাচ্ছিল। গতকাল রাত আটটার দিকে কাটাখালী এলাকায় ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেতুর ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী পাঁচজন নিহত এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।