প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পেট্রাপোলে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল শনিবার সকাল নয়টা থেকে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুই দেশের সীমান্তে পণ্য নিয়ে অন্তত ৪০০ ট্রাক আটকে রয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বেনাপোলের ওই পাশে ভারতের পেট্রাপোল বন্দরে দেশটির এক ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হন। প্রতিবাদে বন্দরের শ্রমিকেরা মূল সড়ক অবরোধ করেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, ট্রাক চলাচল ও পেট্রাপোলের কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যশোর অফিস|