ট্রাক চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাকের চাপায় গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূ নিহত ও তাঁর স্বামী আহত হয়েছেন। নিহত গৃহবধূ হলেন উপজেলার রৌদ্রপুর এলাকার রবিউল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (২৪)। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।