ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৈলারদিয়ার গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নাটোর শাখায় কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, রবিউল ইসলাম পেশাগত কাজে মোটরসাইকেলে করে নাটোর থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে কারবালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।