ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার গোজা সেতুর পাশে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার ইকুরিয়া গ্রামের শাহজাহান আলী (৫৫) ও একই উপজেলার মারিয়া গ্রামের শামছুল হক (৬০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহী বনপাড়ার দিকে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস গোজা সেতুর পাশে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।