ট্রাক চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় আকাশ উদ্দিন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খুটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিউল আলম বলেন, খুটাখালী সেগুনবাগিচা গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল শিশু আকাশ। গতকাল দুপুরে সে সবার অগোচরে মহাসড়কে ওঠে গেলে বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।