প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গত বুধবার একটি ট্রাক চুরি হয়েছে। ট্রাকটি উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক কার্যালয়ের সামনে রাখা ছিল। ট্রাকের মালিক উপজেলার জয়পুরপাড়ার রতন আলী। তিনি বলেন, সকালে ঈদের নামাজ পড়ে ওই কার্যালয়ের সামনে গিয়ে দেখতে পান, অন্যদের ট্রাক থাকলেও তাঁর ট্রাকটি নেই। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ট্রাক চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি