ট্রাক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে চালক ও হেলপারকে বেঁধে রেখে সারভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালীতে। রোববার রাতে যশোরের নওয়াপাড়া থেকে ইউরিয়াসহ বিভিন্ন ধরনের ১৮ টন সার নিয়ে ট্রাকটি কুষ্টিয়ার ভেড়ামারা যাচ্ছিল। গাড়িটি সড়কের ঝিনাইদহের খড়িখালী পৌঁছলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার সকালে চালক ও হেলপারকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।