ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল শুক্রবার চোরাই রাবারভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও চোরদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানার ওসি ফজলুল কবির জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশ ভোর পাঁচটার দিকে গারোবাজার এলাকা থেকে চোরাই রাবারভর্তি ট্রাকটি আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি