প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল শনিবার চোরাই গরুবোঝাই একটি ট্রাক জব্দ এবং চালকের সহকারীসহ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার খোকশা উপজেলার ইদ্রিস আলী মিয়া (৪৫) ও ফরিদপুর সদরের কানাইপুর এলাকার আলমগীর শিকদার (৩৬)। গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চোরাই গরু বলে স্বীকার করেন। তাঁরা বলেন, গরুগুলো পাংশা ও কালুখালী উপজেলা এলাকা থেকে শনিবার ভোররাতের দিকে চুরির পর ট্রাকে করে ঢাকা যাচ্ছিলেন।